FAQ
সাধারণ জিজ্ঞাসা
কোর্সে এনরোল করব কিভাবে?
Courses পেজ থেকে কোর্স বেছে View Course এ ক্লিক করুন, তারপর Enroll Now। লগইন বা রেজিস্টার করে চেকআউট শেষ করলেই কোর্স আপনার Student Dashboard এ চলে আসবে।
পেমেন্ট কিভাবে করব?
চেকআউট পেজে যে পেমেন্ট মেথড অন করা আছে সেখান থেকে বেছে নিতে পারবেন। পেমেন্ট নিশ্চিত হওয়ার পরই কোর্স access দেওয়া হয়।
পেমেন্টের পর কতক্ষণে কোর্স খুলবে?
অনলাইন পেমেন্ট সাথে সাথে কনফার্ম হলে সঙ্গে সঙ্গেই। ম্যানুয়াল পেমেন্ট হলে যাচাই শেষ হওয়ার পর access খুলে দেওয়া হয়।
ক্লাস কোথায় হবে?
ক্লাস হয় Google Meet বা Zoom এ। প্রতিটি ক্লাসের লিংক কোর্সের Class Routine এ থাকে।
Class Link এ Locked লেখা দেখাচ্ছে কেন?
ক্লাস শুরুর নির্দিষ্ট সময়ের আগে লিংক বন্ধ থাকে। শিক্ষক আনলক করলে এনরোল করা শিক্ষার্থীরা Join Live Class বাটন দেখতে পাবেন।
ক্লাস মিস হলে কী হবে?
ক্লাস রুটিন আগেই দেওয়া থাকে, তাই সময় মিলিয়ে রাখুন। প্রয়োজনে সাপোর্টে যোগাযোগ করুন।
কোর্স কি বাংলায় হয়?
হ্যাঁ। ক্লাস হয় সহজ বাংলায়, প্রয়োজনীয় ইংরেজি term সহ।
সার্টিফিকেট পাওয়া যাবে?
যেসব কোর্সে সার্টিফিকেট দেওয়া হয়, সেগুলোর কোর্স পেজে সেটা লেখা থাকে।
পাসওয়ার্ড ভুলে গেলে?
Student Login পেজে Lost your password লিংক থেকে ইমেইল দিয়ে রিসেট করতে পারবেন।
রিফান্ড পাওয়া যায়?
রিফান্ডের শর্ত Refund Policy পেজে দেওয়া আছে।
সার্ভিস নিতে চাই, কিভাবে যোগাযোগ করব?
Contact পেজের ফরম পূরণ করুন অথবা সেখানে দেওয়া WhatsApp বা Fiverr লিংকে মেসেজ করুন।
ফ্রিল্যান্স কাজের পেমেন্ট কিভাবে হয়?
Fiverr বা Upwork এর মাধ্যমে কাজ করলে সেই প্ল্যাটফরমের নিয়ম অনুযায়ী। সরাসরি কাজে শর্ত আগেই ঠিক করে নিই।